Views Bangladesh Logo

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে সাজা ৭ বছর

 VB  Desk

ভিবি ডেস্ক

বিয়ের আশ্বাসে ধর্ষণের সর্বোচ্চ সাজা সাত বছর নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনী আইন অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কেবিনেট নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন অ্যাপ্রুভ করেছে। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে কেউ প্রতারণা করলে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে।’

সংশোধিত আইন বিষয়ে তিনি বলেন, ‘এতে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। নতুন দুইটা ডিএনএ ল্যাব করতে যাচ্ছে।’

ঈদ উদ্‌যাপনের সময় একদিন সাধারণ ছুটি ঘোষণার ব্যাপারে প্রেস সচিব বলেন, আগামী ৩ এপ্রিল প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া চৈত্র সংক্রান্তিতে ৩ পার্বত্য জেলায় ছুটি থাকবে।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং সেটা ঢাকা থেকে হবে।’

চীন বাংলাদেশ থেকে প্রচুর ফল আমদানি করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘চীন আমাদের দেশ থেকে বিপুল পরিমাণ আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। চীনা রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা জানিয়েছেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ