Views Bangladesh Logo

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনাধীন: অর্থ উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

র্মকর্তা ও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বর্তমানে পর্যালোচনাধীন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ জুন) অধ্যাদেশটি বাতিলের দাবিতে কর্মচারীরা স্মারকলিপি জমা দিতে এলে তিনি জানান, সচিবদের কমিটি অধ্যাদেশের সার্বিক বাস্তবায়ন পর্যালোচনা করছে।

সম্প্রতি জারির পর থেকে অধ্যাদেশটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। মঙ্গলবার স্মারকলিপি প্রদান ছাড়াও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন কর্মকর্তা ও কর্মচারীরা।

অধ্যাদেশটিকে ‘কালো আইন’ অভিহিত করে অবিলম্বে বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। ঐক্য ফোরামের নেতারা অভিযোগ করেন, সরকারি কর্মচারীদের কণ্ঠস্বর দমনে আইনটি প্রণীত হয়েছে এবং এটি জারির আগে কর্মপরিবেশে কোনো ব্যাঘাত ঘটেনি।

আগের আশ্বাস সত্ত্বেও প্রস্তাবিত বাজেটে বর্ধিত ভাতা না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন ফোরাম কর্মীরা। তাদের প্রতি এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন।

সমাবেশে ঈদের পরে দেশজুড়ে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দেন ফোরামের সহ সভাপতি নুরুল ইসলাম ও বদিউল কবির।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ