Views Bangladesh Logo

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি সভা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত নির্বাচনি এলাকায় সব সভা ও মিছিল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তরুণদের নিয়ে খোদ রাষ্ট্রপ্রধানও অত্যন্ত আশাবাদী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তার সাম্প্রতিক এক বক্তব্যে উল্লেখ করেছেন, এবারের নির্বাচন তরুণদের ভোটাধিকার ফিরে পাওয়ার উৎসব। তিনি আশা প্রকাশ করেন, তরুণরা প্রায় ১০০ ভাগ ভোট দিয়ে দেশের ইতিহাসে এক নতুন নজির স্থাপন করবে।

বিবরণীতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষের ৪৮ ঘণ্টা পর পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা বা মিছিল করা যাবে না।

এ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ