Views Bangladesh Logo

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, ফ্রান্সজুড়ে ৪১৬ জন গ্রেপ্তার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উদ্‌যাপন সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, রোববার ভোর পর্যন্ত রাজধানী প্যারিসে ২৮০ জনসহ মোট ৪১৬ জনকে আটক করা হয়।

পিএসজির জয়ের পর হাজারো সমর্থক প্যারিসের বিভিন্ন রাস্তায় নেমে উদ্‌যাপন শুরু করেন। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কোথাও আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করা হচ্ছে, আবার কোথাও মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিছু দোকানপাট ও স্থাপনাতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া ৬টি যানবাহন, ২টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

পিএসজির বিজয়ের পর রোববার প্যারিসে খেলোয়াড়দের বিজয় শোভাযাত্রা এবং প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ