Views Bangladesh Logo

পিএসসির সচিব ওএসডি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ