Views Bangladesh Logo

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটদান পদ্ধতি চালুর সুপারিশ ইসি সানাউল্লাহর

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোটদানের ব্যবস্থা করার সুপারিশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনে এ পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটি জানান ইসি সানাউল্লাহ। তিনি বলেন, “প্রবাসীদের জন্য বর্তমান ভোটদান পদ্ধতি অর্থাৎ পোস্টাল ব্যালট ব্যবস্থা এখন একটি অপ্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে বিদেশ থেকে একটি ভোটও পড়েনি।”

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন দেশে এটি চালু আছে। এটিই একমাত্র উপায়, যার মাধ্যমে একজন প্রবাসী সঙ্গে সঙ্গে তার ভোট দিতে পারবেন।”

তিনি আরও বলেন, প্রক্সি ভোটিং নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে এবং এপ্রিলের শুরুতে এ বিষয়ে আলোচনা হবে। এরপর রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতি পাওয়া গেলে এবং প্রযুক্তিগতভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে প্রক্সি ভোট চালু করা হবে।

ইসি কমিশনার বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানাতে পারব, এই ব্যবস্থা চালু করতে কতদিন লাগবে। যদি সবাই সম্মত হয় তাহলে বিদ্যমান আইন সংশোধন করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ