নগর ভবন আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ অব্যাহত
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থক এবং কর্মচারীরা।
মঙ্গলবার (৩ জুন) সকালে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের সমর্থকরা গুলিস্তানে নগর ভবন ঘেরাও করলে যোগ দেন ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সদস্যরাও। তারা প্রধান প্রবেশপথ আটকে ভেতরের সিঁড়িতে বিক্ষোভ করছেন। মাঝে মাঝে চলছে মিছিল-সমাবেশ। সব বিভাগীয় অফিসের গেট তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশেও বাধা দিচ্ছেন তারা।।
ফলে সব ধরনের সেবা কার্যক্রম স্থগিত রয়েছে। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবাপ্রত্যাশীরা।
ইশরাক হোসেন দুপুর তিনটার দিকে নগর ভবনে গিয়ে বিক্ষোভকারীদের খোঁজ-খবর নেবেন বলে জানিয়েছেন তার সমর্থকরা।
১৫ মে থেকে চলমান বিক্ষোভে সব ধরনের নাগরিক সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে