Views Bangladesh Logo

সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, প্রশাসনিক কার্যক্রম বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি চাকরিজীবীরা। তাদের এই আন্দোলনের কারণে সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

কঠোর নিরাপত্তার মধ্যেও মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি কর্মচারীরা। পরে পৌনে ১২টার দিকে তারা বাদামতলা থেকে অবস্থান সরিয়ে নিয়ে সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।

এদিকে এই অধ্যাদেশকে “অবৈধ কালো আইন” হিসেবে নিন্দা করে সহকর্মীদেরকে আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের স্লোগানে উঠে আসে- “অবৈধ কালো আইন বাতিল করতে হবে,” “কর্মচারীরা এই বেআইনি আইন প্রত্যাখ্যান করছে,” “আপস নয়, শুধুই সংগ্রাম”।

এমতাবস্থায় সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মঙ্গলবারের জন্য সচিবালয়ে সকল দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে সচিবালয়ের আশপাশের এলাকায় সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এর আগে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি কর্তৃক জারি করা এই অধ্যাদেশ সরকারকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কর্মচারীদের শোকজ নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই বরখাস্ত করার ক্ষমতা দেয়।

গত ২২ মে উপদেষ্টা পরিষদ কর্তৃক অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেয়ার পর থেকে এই অধ্যাদেশকে অন্যায় ও সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করেন সচিবালয়ের কর্মচারীরা। সচিবালয়ের সকল কর্মচারী সংগঠন অধ্যাদেশটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ