Views Bangladesh Logo

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সোমবার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে এসে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্যরা।

সমাবেশে সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকের পরিচয় একটাই— আমরা সবাই বাংলাদেশি। বারবার সংখ্যালঘু কার্ড ব্যবহার আর কার্যকর হবে না। আমাদের ভারত থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা শেখার প্রয়োজন নেই।

এর আগে, রাত ৮টার দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল বের করে এবং সেখানে সমাবেশ করে।

সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা আগরতলার ঘটনায় ভারতের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানান।

এ সময় তারা ‘ভারতের আগ্রাসন বন্ধ কর’ এবং ‘২০২৪-এ আর কোনো আগ্রাসন নয়— এমন স্লোগান দিতে থাকেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ