Views Bangladesh Logo

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শহীদ মিনার অভিমুখে মিছিল পরিবারের

পিলখানা বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহ মামলায় ‘নিরপরাধ সাবেক জওয়ানদের’ মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবরোধ করেছেন পরিবারের সদস্যরা। পরে তারা মিছিল নিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিতে শাহবাগ মোড় আটকে দেন আন্দোলনকারীরা। পরে বিকেল সাড়ে তিনটার দিকে শাহবাগ ছেড়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হন তারা।

তাদের তিনটি দাবি হচ্ছে, বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত, দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিল এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মনসুর বলেন, ‘বিদ্রোহের পর বরখাস্ত হওয়া সাবেক বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অবশেষে তারা শহীদ মিনারের দিকে সরে যান’।

বুধবার (৮ জানুয়ারি) ‘নিরপরাধ বিডিআর জওয়ানদের’ মুক্তির আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন অঞ্চলের মানুষ। দুপুর সাড়ে ১২টার দিকে যমুনার দিকে অগ্রসর হন তারা। তবে শাহবাগে পুলিশ তাদের আটকে দিলে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের কাছে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে বৃহস্পতিবারও ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ডাক দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ