Views Bangladesh Logo

নয়ন সাধু হত্যার প্রতিবাদে কক্সবাজারে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও মিছিল

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুলিশ্যাঘোনা এলাকার শিব কালী মন্দিরের সেবাইত নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার পৌরসভার সামনে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা এবং সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে নয়ন সাধু হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন—কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু, সহ-সভাপতি স্বপন পাল নাজির, কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু, সাধারণ সম্পাদক দোলন ধর, জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব কাঞ্চন চৌধুরী, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা বিপ্লব মল্লিক শুভ, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদর পূজা উদযাপন পরিষদের সিনিয়র কর্মকর্তা মাস্টার পিকলুময় পাল, অ্যাডভোকেট ছোটন শীল, বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি জাফর আলম, কক্সবাজার চয়েস ক্লাবের আহ্বায়ক রুবেল পাল, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সুমন দাশ এবং শুভজিৎ রুদ্র প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিলে অংশ নেন কয়েক শত সনাতনী নারী-পুরুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ