Views Bangladesh Logo

সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট: কা‌দের

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্প‌তিবার (৬ জুন) বিকেলে সংসদে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনি ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এই বাজেট।

বাজেট প্রণয়নে আইএমএফ’র কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনা সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ