পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজজামান ভূঁইয়া
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজজামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁর নিয়োগের কথা জানানো হয়।
এর আগে সম্প্রতি পিএসসির চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয়।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন।
২০২৪ সালে গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মতামত দিন