অধ্যাপক আহমদ শামসুল ইসলাম আর নেই
দেশে টিস্যু কালচার ও বায়োটেকনোলজি গবেষণার পথিকৃৎ, জিএনওবিবির প্রতিষ্ঠাতা অধ্যাপক আহমদ শামসুল ইসলাম আর নেই।
সোমবার (১৪ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০০ বছর।
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় যুক্তরাজ্যে পিএইচডি করা অধ্যাপক ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্ল্যান্ট টিস্যু কালচার ও জেনেটিকস ল্যাব প্রতিষ্ঠা করেন। দীর্ঘ চার দশক তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তার অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে কৃষিতে রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং ১৯৮৬ সালে একুশে পদকে ভূষিত হন।
আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে জানিয়েছেন শামসুল ইসলামের মেয়ে অধ্যাপক জেবা ইসলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে