Views Bangladesh Logo

পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ।

বৃহস্পতিবার (২৯ অগাষ্ট) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি।’

একইসঙ্গে সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান তিনি।

এ বিষয়ে রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, ‘সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক।’

রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দ্বিপক্ষীয় র্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী।

তিনি বলেন, ‘আমি সত্যিই আশা করি বাংলাদেশের ব্যবসায় পরিবেশ আরো বিকাশ লাভ করবে।’

এ ছাড়াও মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুইস রাষ্ট্রদূত।

ড. ইউনুস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ