Views Bangladesh Logo

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের নতুন সভাপতি অধ্যাপক সহিদুল্লা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করার পর এই ঘোষণা দেয়া হলো।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন-কোষাধ্যক্ষ ওবায়দুল কবির খান, সহ-সভাপতি ডা. ম্যান্ডি করিম, সেখ মোয়াজ্জেম হোসেন ও সাকিনা খান, মহাসচিব রেজা করিম, যুগ্ম মহাসচিব জ্যেষ্ঠ কনসালট্যান্ট ডা. এ কে এম সামছুজ্জামান এবং সাংগঠনিক সচিব মো. সামসুজ্জামান।

এ ছাড়াও সাংস্কৃতিক ও প্রচার সচিব হিসেবে ডা. সুমন চৌধুরী এবং নির্বাহী সদস্য হিসেবে ডা. এম এ জলিল, অধ্যাপক ড. শাহ্ মাহফুজুর রহমান ও অধ্যাপক ডা. এহসান কাদির নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির সফলতা নিশ্চিত করতে দেশবাসীর দোয়া ও সমর্থন চেয়েছে ফাউন্ডেশনটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ