Views Bangladesh Logo

বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য হলেন সায়েদুর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) চার বছরের জন্য তাকে ওই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক সায়েদুর রহমান উপাচার্য হিসেবে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং নিয়মিত চাকরির বয়সপূর্ণ হলে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সেরে উপাচার্য পদের বাকি মেয়াদ পূর্ণ করবেন।

তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন, সে কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ