Views Bangladesh Logo

বাজেট ২০২৪-২৫

কমছে নিত্যপণ্যের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতিতে হিমশিম খাওয়া ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে ২৮টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর অর্ধেক করে ১ শতাংশ করা হয়েছে।

বাজেটে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, ভোজ্যতেল, চিনি, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলের সরবরাহের ওপর বর্তমান ২ শতাংশের পরিবর্তে উৎসে ১ শতাংশ কর কাটা হবে।

অন্যদিকে আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটজাত গুঁড়াদুধ আমদানিতে মোট করহার ৮৯ দশমিক ৩২ শতাংশ থেকে কমিয়ে ৫৮ দশমিক ৬০ শতাংশ করার হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ