দাম কমবে যেসব পণ্যের
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকালে তিনি এই বাজেট উপস্থাপন করেন।
বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে বাজেট বক্তৃতা প্রচার করা হয়।
অর্থ উপদেষ্টার ঘোষণায় জানা গেছে, নতুন বাজেটে কিছু পণ্যের দাম কমতে পারে।
পণ্যগুলোর মধ্যে রয়েছে: চিনি, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, নিউজপ্রিন্ট পেপার, ক্যানসারের ওষুধ, ইনসুলিন, এলএনজি, টায়ার, দেশি তৈরি ই-বাইক, মাটির পাত্র-পেপার প্লেটস-অন্যান্য, কম্পিউটারের দেশে তৈরি বড় মনিটর, উড়োজাহাজ ভাড়া, লিথিয়াম-গ্রিফিন ব্যাটারি ইত্যাদি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে