Views Bangladesh Logo

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে: পররাষ্ট্র সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মা এবং ভারপ্রাপ্ত রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জন বাসের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ডব্লিউ ফোর্ডের সঙ্গেও বৈঠক হয়েছে তার।

এগুলোকে ‘ফলপ্রসূ বৈঠক’ উল্লেখ করে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং পুনর্নবীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

রিচার্ড ভার্মার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং চ্যালেঞ্জ মোকাবেলা, রোহিঙ্গা ইস্যু, শ্রম আইন সংস্কার ইত্যাদিতে যুক্তরাষ্ট্রের কারিগরি ও আর্থিক সহায়তার ওপর আলোকপাত করা হয়।

জন বাসের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিবেগ ধরে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার উপায় এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে কার্যকর সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র সচিব ।

লিন্ডসে ডব্লিউ ফোর্ডের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু, আঞ্চলিক স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকট, শ্রম আইন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ