Views Bangladesh Logo

আশুলিয়ায় ২৫ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ২৫ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়াও এর মধ্যে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আজও আশুলিয়ায় ২৫টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এদের মধ্যে ১৩ (১) ধারায় ২০ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। যেকোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, কারখানা ছুটির পরে ও বন্ধ কারখানার সামনে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছে।

এদিকে শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে টানা ১৫ দিনেরও বেশি দিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। যে সমস্ত পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে কারখানা বন্ধ করে রেখেছে, শ্রমিকদের দাবি মেনে নিচ্ছে না-সেসব পোশাক কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ