Views Bangladesh Logo

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন সাময়িক বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল থেকে কোল মাইনিং কোম্পানি লিমিটেডের খনিতে কয়লা উৎপাদন বন্ধ রয়েছে।

যন্ত্রপাতি স্থানান্তর শেষে পরবর্তী উৎপাদন শুরু করতে প্রায় দুই মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন কয়লা খনির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রাশেদ কামাল। তবে তিনি জানান, ফেব্রুয়ারির মধ্যে আবারও কয়লা উত্তোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাপ বিদ্যুৎকেন্দ্র সচল রাখার মতো ইয়ার্ডে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে।

রাশেদ কামাল বলেন জানান, চলমান প্রক্রিয়ায় ভূগর্ভের ১৪১২ নম্বর ফেইজে লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ লাখ ৭১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন শেষে শুক্রবার বিকেল কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রেখেছেন তারা।

তিনি জানান, খনি অভ্যন্তরে কয়লা কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ শেষে নতুন আরেকটি ১২০৯ নম্বর ফেইজে স্থানান্তর করে মাস দুয়েকের মধ্যে আবারও কয়লা উত্তোলনের আশা করা হচ্ছে।

এ ব্যাপারে তাপ বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার (সংরক্ষণ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে একটিতে দৈনিক ১৭০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে দুই মাস পর্যন্ত সচল রাখার মতো কয়লা মজুত রয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ