Views Bangladesh Logo

রাজধানীর আরও কয়েকটি স্থানে মিছিল-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর

 VB  Desk

ভিবি ডেস্ক

র্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর বিজয় সরণি হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়সহ আরও কয়েকটি স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৮ মে) থেকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল,শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) রাজধানীর বেশ কিছু স্থানে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারিকৃত স্থানগুলো হচ্ছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২–এর প্রবেশ গেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ