Views Bangladesh Logo

মিছিল নিয়ে শাহবাগের পথে লাখো মানুষ

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে কারফিউ ভেঙে রাজপথে নেমেছে লাখো মানুষ। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবাই রাজধানী ঢাকার শাহবাগের দিকে যাচ্ছেন।

বিভিন্ন সংবাদ সংস্থার খবরে জানা গেছে, সোমবার (৫ অগাষ্ট) সকালে যাত্রাবাড়ী, চানখারপুল, কেন্দ্রীয় শহীদ মিনার, পল্টন, প্রেসক্লাব, পীরবাগ ও পুরান, বাড্ডা, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বেলা দেড়টার দিক থেকে মিছিল নিয়ে সবাই শাহবাগের দিকে যাত্রা করে।

এ ছাড়াও রাজধানীর টঙ্গী-উত্তরার দিক থেকেই লাখো আন্দোলনকারী ঢাকায় প্রবেশ করেছেন। তাদের সবার গন্তব্য শহবাগ। এ সময় তাদেরকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানা পুলিশের একজন পরিদর্শক জানান, দুপুর ১টার দিকে লাখ খানেক শিক্ষার্থী শাহবাগের দিকে রওনা হয়। তারা উত্তরার মানারাত ইউনিভার্সিটির, উত্তরা ইউনিভার্সিটির, নর্দান ইউনিভার্সিটি, উত্তরা হাইস্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি টঙ্গীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ