Views Bangladesh Logo

লেখক মুহম্মদ জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনটি বর্তমানে প্রসিকিউশনের পর্যালোচনায় রয়েছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, আসামিদের মধ্যে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম. জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাটি দীর্ঘদিন তদন্তের পর তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদন পর্যালোচনা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরুর জন্য অভিযোগপত্র দাখিল করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ