Views Bangladesh Logo

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নাশকতা কিনা জানতে তদন্ত কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে সৃষ্ট বিভ্রাট নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গত ১২ মার্চ সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখতে হয়। পরদিনও হেডফোন ও শব্দব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

চিফ হুইপ জানান, সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত এই কমিটি ঘটনাটি তদন্ত করবে। তিনি বলেন, এটি নাশকতার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি নির্ণয়ে বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।

তদন্ত কমিটি মূলত দুটি বিষয় পর্যালোচনা করবে—ঘটনাটিতে কোনো নাশকতা ছিল কি না এবং সাউন্ড সিস্টেমের প্রকৃত সমস্যার উৎস ও সমাধান কী হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ