Views Bangladesh Logo

অবসরে ৩০% গ্র্যাচুইটি পাবেন বেসরকারি কর্মীরা

বেসরকারি খাতের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি বা আনুতোষিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় জানানো হয়।

সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

২০২৩ সালে চালু হওয়া সর্বজনীন পেনশন ব্যবস্থার চারটি স্কিমে ৩০ মে পর্যন্ত মোট ৩ লাখ ৭৭ হাজার ৯৩০ জন নিবন্ধন করেছেন। তহবিলে মোট জমার পরিমাণ প্রায় ২৬০ কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ ২৮৬ কোটি টাকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ