ফেরি থেকে নদীতে পড়ে গেল প্রাইভেটকার, চালক জীবিত উদ্ধার
নারায়ণগঞ্জে ফেরি থেকে একটি প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ফেরিটি যাত্রা করছিল। ফেরিটি হাজীগঞ্জ ঘাটের কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়। গাড়িতে তিনি ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, ডুবন্ত প্রাইভেটকারটি পরে উদ্ধার করে তীরে আনা হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে