Views Bangladesh Logo

ঈদে কারাবন্দিরা স্বজনের সাক্ষাৎ ও ফোনে ফ্রি কথা বলার সুযোগ পাচ্ছেন

সারা দেশের কারাগারগুলোতে প্রায় ৮০ হাজার বন্দি এবারের ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন। কারা অধিদফতর জানিয়েছে, বন্দিদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বজনদের সঙ্গে সাক্ষাত ও ফোনে কথা বলার সুযোগ রাখা হয়েছে।

ঈদের দিন সকালে পায়েস বা সেমাই, দুপুরে সাদা ভাত, গরুর মাংস (অন্য ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ পরিবেশন করা হবে। এছাড়া পান ও সুপারিও দেওয়া হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, বন্দিরা ঈদের তিনদিন স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তিন মিনিট করে ফ্রিতে ফোনে কথা বলার সুযোগ পাবেন। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টির ব্যবস্থা রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ