কারাগারের জরুরি সেবা চালু রোববার
কারাবন্দিদের জন্য চালু হচ্ছে জরুরি সেবা নাম্বার।
রোববার (২৬ জানুয়ারি) জরুরি সেবাটির উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সেখানেই তার উদ্বোধনী অনুষ্ঠানটি হবে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানান, পরিবারের লোকজন জরুরি সেবাটিতে ফোন দিয়ে কারাবন্দিদের খোঁজ নিতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব বলেন, ‘উন্নত বিশ্বে এ ব্যবস্থার প্রচলন রয়েছে। আমাদের দেশেও চালু হওয়ায় দূর-দূরান্তের মানুষ সহজেই কারাবন্দিদের খোঁজ নিতে সক্ষম হবেন। এটি ইতিবাচক কর্মসূচির অংশ’।
মতামত দিন