Views Bangladesh Logo

২২৬ মাদ্রাসায় পাসের খাতা শূন্য, জবাব দিতে হবে প্রধানদের

২০২৬ সালের দাখিল পরীক্ষায় ২২৬টি মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের প্রধানকে পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য পাস করা মাদ্রাসাগুলোর প্রধানকে লিখিত বক্তব্যসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের দপ্তরে সশরীরে উপস্থিত হতে হবে।

মাদ্রাসাপ্রধানদের উপস্থিতির জন্য অঞ্চলভিত্তিক সময়সূচিও নির্ধারণ করেছে বোর্ড। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসাপ্রধানদের আগামী ১৬ আগস্ট, রাজশাহী অঞ্চলের ১৭ আগস্ট এবং রংপুর অঞ্চলের প্রধানদের ১৮ আগস্ট উপস্থিত হতে বলা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মাদ্রাসাপ্রধানদের ১৯ আগস্ট, খুলনা ও কুমিল্লা অঞ্চলের ২০ আগস্ট এবং বরিশাল অঞ্চলের প্রধানদের ২৩ আগস্ট লিখিত বক্তব্যসহ বোর্ডে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ