Views Bangladesh Logo

পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

চাকরি থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে তাকে দুই বছরের চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পদত্যাগপত্রে সিরাজ উদ্দিন অবশিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি তাকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ বিষয়ে আবদুর রশিদ জানান, তিনি আগেই পদত্যাগ করেছিলেন; কিন্তু নির্বাচনের কারণে তা তখন গ্রহণ করা হয়নি। এখন সেই আদেশ কার্যকর হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ