Views Bangladesh Logo

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ এপ্রিল ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে এ তথ্য জানায়। চিঠিতে বলা হয়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।

উপজেলাগুলো হলো : টাঙ্গাইল সদর; পঞ্চগড় সদর; পঞ্চগড়ের বোদা; বগুড়ার শিবগঞ্জ; ঝিনাইদহের শৈলকুপা; পিরোজপুরের নেছারাবাদ; কক্সবাজারের টেকনাফ; কুমিল্লার আদর্শ সদর; জামালপুরের ইসলামপুর; রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ