প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস শুরু করেন। এসময় কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে তাদের সঙ্গে কথা বলেন। এতে সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান, তারা দেশের প্রধানমন্ত্রীর এত কাছাকাছি রয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এরপর প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি বিশেষ ডাক টিকিট উন্মোচন করেন।
এর আগে দুইদিন তিনি সচিবালয়ে অফিস করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে