Views Bangladesh Logo

সিলেট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

সিলেট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাত ৮টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

সিলেট সফরে বিকেল ৬টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির এক কর্মী সভায় যোগ দেন প্রধানমন্ত্রী এবং নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সভা শেষে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ