সাবেক প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল সাড়ে ১০টার দিকে এই সাক্ষাৎ হয়েছে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এই সময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জনাবা জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কুটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে