Views Bangladesh Logo

ঈদের আনন্দঘন দিনেও রামিসার পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার পরিবারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রামিসার বাবা-মা-বোনের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন রিজভী।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী। যেকোনো পরিস্থিতিতে সরকার রামিসার পরিবারের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা।

প্রসঙ্গত, গত ১৯ মে পল্লবীতে ৮ বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ