প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।
একনেকের এই সভায় অনুমোদনের জন্য মোট ১১টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়। বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরতে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
একনেক বৈঠক শুরুর এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
মতামত দিন