Views Bangladesh Logo

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ

আগামী জুলাই মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহদী আমিন জানান, এই কার্যক্রমটি প্রাথমিকভাবে পাইলট আকারে শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে দেশের প্রতিটি উপজেলার দুটি করে স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই ড্রেস ও ব্যাগ বিতরণ করা হবে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্কুলগুলো নির্বাচন করা হবে। কার্যক্রমের প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর হাতে এই সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও উল্লেখ করেন, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পোশাকের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছেন। তিনি জানান, সব প্রাথমিক স্কুলে একই ধরনের পোশাক দেওয়া হবে, তবে ছেলে ও মেয়েদের জন্য পোশাক ও ব্যাগের ধরনে ভিন্নতা থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ