Views Bangladesh Logo

২০২৮ সালে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রম পাবে: ববি হাজ্জাজ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং কার্যক্রম সম্পন্নের পর ২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম চালু করা হবে। আগামী এক বছরের মধ্যে কারিকুলামের ডিজাইন চূড়ান্ত করা হবে এবং ২০২৭-২০২৮ সালের মধ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।’

রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ), ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন থেকে প্রাথমিক শিক্ষার মূল মূল্যায়ন হবে—শিক্ষার্থীদের কতটুকু শেখানো সম্ভব হচ্ছে, তার ওপর ভিত্তি করে। শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মান অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও মূল্যায়ন করা হবে।’

এজন্য উন্নত শ্রেণিকক্ষ ও ওয়াশরুম সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘নতুন কারিকুলামে ভাষা, গণিত, সিটি অ্যাডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতিকে সমন্বিত করা হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকবে না; বরং বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেয়া হবে।’

প্রতিমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, ‘পাঠ্যবই কার জন্য, কোনো প্রেক্ষাপটে তৈরি করা হচ্ছে—এটি আগে নির্ধারণ করতে হবে। এরপর নির্ধারণ করতে হবে লার্নিং আউটকাম, এবং সেই আউটকামের ভিত্তিতেই সব কিছু পরিচালিত হবে।’

সভায় ফরিদ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ