Views Bangladesh Logo

বুধবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বন্ধ হওয়া এসব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৪ আগস্ট থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান পুরোদমে শুরু হবে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। সেই চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৭ জুলাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ