রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রাথমিক বিদ্যালয় রবিবার (৪ আগষ্ট) থেকে খুলে দেওয়া হবে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে। বুধবার(৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
মন্ত্রণালয় জানায়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন শিক্ষা কেন্দ্রগুলো চালু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারফিউ চলাকালীন জেলা শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ জেলার স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে শ্রেণি কার্যক্রমের সময়সূচি সমন্বয় করতে পারবেন।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই দেশের আটটি সিটি করপোরেশন এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে