Views Bangladesh Logo

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক উপকৃত হবেন।

সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনে আপিল বিভাগের নির্দেশনায় ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীতকরণে সরকারের সম্মতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ যুগান্তকারী সিদ্ধান্ত প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এতে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামাজিক মর্যাদা আরও সুসংহত হবে। এর ফলে প্রধান শিক্ষকরা আরও সৃজনশীল, উদ্দীপ্ত ও দায়বদ্ধ ভূমিকা পালন করতে পারবেন, যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষক সমাজের প্রতি সরকারের সম্মান ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে এটি প্রাথমিক শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে অবদান রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ