প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৯ জুলাই) এই ফলাফল প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে আগামী সপ্তাহের শুরুর দিকে ফলাফল প্রকাশ করা হতে পারে।
এ বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহিনা ফেরদৌসী বলেন, আজ বৃত্তির ফলাফল প্রকাশ করা হচ্ছে না। আমরা আশা করছি আগামী সপ্তাহের শুরুতে এটি ঘোষণা করতে পারব। চূড়ান্ত তারিখ ঠিক হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে।"
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফলাফল প্রস্তুতের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এছাড়া কিছু কারিগরি ত্রুটি সংশোধনেও কাজ করছেন কর্মকর্তারা, যার কারণে এই বিলম্ব হচ্ছে।
নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে আগামী রোববার (১২ জুলাই) ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।
মতামত দিন