Views Bangladesh Logo

১০ গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষকদের সমাবেশ

রকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়।

সকাল সাড়ে এগারোটায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

এরআগে সকাল নয়টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যানার নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষকরা।

শিক্ষকরা জানান, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।

সমাবেশে কুমিল্লার মনোহরগঞ্জের ঝাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা সহকারী শিক্ষক বিজয় কর্মকার বলেন, ২০২১ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ গ্রেডের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কেউ কোনো আশ্বাস দেয়নি। আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার কমিটি করে দিয়েছে এটি নিয়ে কাজ করার জন্য। কিন্তু আমরা জানতে পেরেছি তারা এটি রাখেনি।

এই কমিটি মূল কাজ না করে অন্যসব কাজ করছে দাবি করে তিনি বলেন, কমিটি দশম গ্রেডের বিষয়টা বাদ দিয়ে সহকারী প্রধান শিক্ষককের পদ সৃষ্টি করছে, সিনিয়র শিক্ষকের পদ সৃষ্টি করছে। আমরা এসব চাই না, আমরা দশম গ্রেড চাই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাড়ি চালকের বেতন ১২তম গ্রেডে জানিয়ে বিজয় কর্মকার বলেন, যেখানে গাড়ি চালকের বেতন ১২তম গ্রেডে সেখানে শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের বলা হচ্ছে গ্রাজুয়েট সেকেন্ড গ্রেড। সেখানে এই বেতন কাঠামো শিক্ষকদের জন্য অবমাননাকর।

বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ