Views Bangladesh Logo

বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকায় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। যদিও নতুন ও পুরোনো চালের দামে কিছুটা পার্থক্য রয়েছে, তবে সামগ্রিকভাবে কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি।

তিনি আরও জানান, বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। শুধু চাল নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও স্থিতিশীল অবস্থায় রয়েছে।

এ সময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দেশে চালের মজুদ ও সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমও সন্তোষজনকভাবে চলছে।

তিনি আরও বলেন, বাস্তব পরিস্থিতি যাচাই না করে বাজার নিয়ে আতঙ্ক সৃষ্টি করে এমন খবর পরিবেশন করা উচিত নয়। সরকার নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ