Views Bangladesh Logo

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি

রমজানকে সামনে রেখে রাজধানীর প্রধান পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষত ইফতারের উচ্চচাহিদাসম্পন্ন পণ্য যেমন ছোলা, চিনি, খেজুর, শসা, লেবু ও ডালের দাম ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বাজারে দেখা গেছে, ছোলা কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকা, প্যাকেটজাত চিনি ১০০-১০৫ টাকা, খোলা চিনি ১১০ টাকার বেশি, এবং ডালের দাম ১২০ থেকে ১৮০ টাকা পর্যন্ত। লেবু হালি প্রতি ৮০-১২০ টাকা, শসা ১০০-১২০ টাকা, বেগুন ৯০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলা ও রান্নার উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচ কেজিপ্রতি ২০০-২৪০ টাকা বিক্রি হচ্ছে, যদিও পেঁয়াজের দাম ৬০-৭০ টাকায় স্থিতিশীল আছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০-২০০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১৩০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ব্যবসায়ীরা জানান, রমজানের আগে ইফতারসামগ্রীর চাহিদা বৃদ্ধির কারণে পাইকারি পর্যায়ে মূল্য সমন্বয়, পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে খুচরা দামে চাপ তৈরি হয়। শাজাহান খান বলেন, "আমরা সব পণ্যই বেশি দামে কিনছি, অতিরিক্ত লাভের সুযোগ খুব বেশি নেই।"

গত সপ্তাহের তুলনায় লেবুর দাম ৬০-১০০ টাকা থেকে বেড়ে ৮০-১২০ টাকা হয়েছে। কাঁচামরিচের দামও ১৪০-১৮০ টাকা থেকে ১৮০-২৪০ টাকায় উঠেছে। বাজারসদাইকারী শাহিন আলী বলেন, "রমজান এলেই দাম বাড়ে। সরকারের উচিত বাজার মনিটরিং জোরদার করা।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ