নতুন বাজেটে দাম বাড়ছে কোমল পানীয়র
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কার্বোনেটেড বেভারেজের ওপর কর বাড়ানো হয়েছে। এর ফলে দাম বাড়বে কোক, স্প্রাইট ও পেপসিসহ কোমল পানীয়র।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করার সময় এ প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এ সময় প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, আমি মিষ্টি পানীয় উৎপাদন থেকে আয়ের ওপর বিদ্যমান হার ০.৬ শতাংশের পরিবর্তে কার্বোনেটেড বেভারেজের অনুরূপ ৩ শতাংশ হারে টার্নওভার কর আরোপের প্রস্তাব করছি।
এটি অর্থমন্ত্রী আবুল হাসানের প্রথম ও বাংলাদেশের ৫৩তম বাজেট। এ ছাড়াও এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে