ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে হবে ১০৮ টাকা ৭৮ পয়সায়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন রাত ১২টা থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি এবং বিস্তারিত পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন ও ভারী শিল্পে ব্যবহৃত এই জ্বালানির ব্যয় বাড়বে। ফার্নেস অয়েল মূলত বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
মতামত দিন