১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত: বিইআরসি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রেখেছে।
সোমবার (২ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
গত মাসের ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ সমন্বয় করা হয়েছিল, তখন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে